ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

দেশজুড়ে খাল খনন কর্মসূচি শুরু

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৮ মার্চ, ২০২৬ ১৫:২১ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৯ বার


দেশজুড়ে খাল খনন কর্মসূচি শুরু

দিনাজপুর: পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আগামী ১৬ মার্চ দিনাজপুর থেকে সারা দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

রোববার (৮ মার্চ) দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় খাল খনন কর্মসূচির এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী। 

এসময় তার সঙ্গে ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম ও পানিসম্পদ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। 


মন্ত্রী এসময় বলেন, আমরা নির্বাচিত সরকার খাল খনন ও পুনঃখনন কর্মসূচি হাতে নিয়েছি।

১৬ মার্চ সাহাপাড়া খালটি পুনঃখননের মাধ্যমে এ কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ খাল খননের মাধ্যমে জনগুরুত্বপূর্ণ এবং জনদাবি অনুযায়ী এ কর্মসূচি যখন শেষ হবে, তখন এ এলাকার সাধারণ মানুষ সুবিধা পাবেন, উপকৃত হবেন। বিশেষ করে এখানে প্রচুর জলাবদ্ধতা হয়, এ খাল খননের মধ্য দিয়ে জলাবদ্ধতা দূর হবে। খালের পানি সেচ প্রক্রিয়ার মাধ্যমে কৃষকের ক্ষেতে যাবে।

এতে ফসলের উৎপাদন বাড়বে। এ খালটি সাড়ে ১২ কিলোমিটার। পানিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে এ দায়িত্বটুকু নিয়েছি। 


   আরও সংবাদ