ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ইরানে নিহত হাজার ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ৪ মার্চ, ২০২৬ ১৩:০৪ অপরাহ্ন | দেখা হয়েছে ২১৪ বার


ইরানে নিহত হাজার ছাড়িয়েছে

মার্কিন-ইসরায়েলিদের যৌথ হামলায় ইরানে চার দিনে ১ হাজার ৯৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এর মধ্যে ১৮১ শিশু রয়েছে, যাদের বয়স ১০ বছরের কম।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এ হামলায় আহত হয়েছেন কমপক্ষে ৫ হাজার ৪০২ জন। আহতদের মধ্যেও আছে ১০০ শিশু।

 

মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানায় যুক্তরাষ্ট্রভিত্তিক ইরানি এনজিও হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (হারানা)।

বিবৃতিতে বলা হয়েছে, ২৮ তারিখ থেকে ৩ মার্চ পর্যন্ত চার দিনে ইরানজুড়ে শত শত রাউন্ড বোমা ফেলেছে মার্কিন ও ইসরায়েলি বিমান বাহিনী। ইরানের সামরিক ঘাঁটি, হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্র এবং আবাসিক এলাকায় আঘাত হেনেছে এসব বোমা।

ইরানে নিহত ও আহতদের প্রচুর তথ্য আসছে উল্লেখ করে হারানা বলেছে, সেসব তথ্য যাচাইয়ের কাজ চলছে।

 

এর আগে মঙ্গলবার (৩ মার্চ) ইরানি রেড ক্রিসেন্ট জানিয়েছিল, ইরানে মার্কিন-ইসরায়েলিদের যৌথ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭ জনে দাঁড়িয়েছে।

গত রোববার (১ মার্চ) ২৪ ঘণ্টায় ইরানে ৫৭ জন নিহত হয়েছে বলেও জানিয়েছিল রেড ক্রিসেন্ট।

শনিবার সকালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবন লক্ষ্য করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে বড় ধরনের হামলা চালায়। এ হামলায় খামেনি নিহত হয়েছেন।

 

এরপর থেকে ইরান ও তার মিত্ররা এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হামলা-পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে।


   আরও সংবাদ