ঢাকা, বুধবার, ০৪ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বিক্ষোভকারীদের গুলি ছুঁড়েছিল মার্কিন মেরিন সেনারা

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ৩ মার্চ, ২০২৬ ১০:২৬ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৩ বার


বিক্ষোভকারীদের গুলি ছুঁড়েছিল মার্কিন মেরিন সেনারা

পাকিস্তানের করাচিতে অবস্থিত মার্কিন কনস্যুলেটে গত সপ্তাহে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের মেরিন সেনারা বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, এই প্রথমবারের মতো নিশ্চিত হওয়া গেল যে ওই দিনের বিশৃঙ্খল পরিস্থিতিতে মার্কিন মেরিন সেনারা সরাসরি গুলি বর্ষণে জড়িত ছিল।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, মেরিন সেনাদের ছোড়া গুলিতে কেউ হতাহত হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়। এছাড়া কনস্যুলেটের নিরাপত্তায় নিয়োজিত বেসরকারি নিরাপত্তা রক্ষী বা স্থানীয় পুলিশও সে সময় গুলি চালিয়েছিল কি না, সে বিষয়েও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

 

উল্লেখ্য, গত রোববার বিক্ষোভকারীরা কনস্যুলেটের সীমানা প্রাচীর ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ১০ জন নিহত হন। সিন্ধু প্রদেশের সরকারি মুখপাত্র সুখদেব আসারদাস হেমমানি জানিয়েছেন, 'নিরাপত্তা কর্মীরা' গুলি চালিয়েছে, তবে তারা কোন বাহিনীর সদস্য তা নির্দিষ্ট করে বলেননি।

এদিকে পাকিস্তানের বিদ্যমান ‘নিরাপত্তা পরিস্থিতির’ প্রেক্ষাপটে দেশটিতে সব ধরনের ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল করার ঘোষণা দিয়েছে ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাস।

দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানী ইসলামাবাদ ছাড়াও লাহোর ও করাচি কনস্যুলেটের ক্ষেত্রেও এই আদেশ কার্যকর হবে।

আগামী ৬ মার্চ শুক্রবার পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।

 

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মার্কিন-ইসরায়েলি যৌথ হামলায় নিহত হওয়ার খবরের পর পাকিস্তানে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় করাচি কনস্যুলেটে হামলার ঘটনা ঘটে, যেখানে নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণহানির ঘটনা ঘটে।


   আরও সংবাদ