ঢাকা, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করব না

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ২ মার্চ, ২০২৬ ১১:৩৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২০ বার


আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করব না

মার্কিন গণমাধ্যমের দাবি প্রত্যাখ্যান করেছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি। ওই প্রতিবেদনে বলা হয়েছিল, তিনি ওয়াশিংটনের সঙ্গে পরমাণু আলোচনা পুনরায় শুরু করতে নতুন করে উদ্যোগ নিয়েছেন।

আলী লারিজানি এক্সে লিখেছেন, ‘আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করব না।’

খামেনি হত্যাকাণ্ডের পর লারিজানি ওমানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনার উদ্যোগ নিয়েছেন বলে ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করেছে।

এমন দাবির পরই তিনি এ বিবৃতি দিলেন।

 

এদিকে, ইসরায়েলি-মার্কিন যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তেহরানের বর্তমান নেতারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেছেন বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের সঙ্গে বৈঠকে বসতে তিনি নিজেও রাজি আছেন বলে জানিয়েছেন।

রোববার (১ মার্চ) মার্কিন গণমাধ্যম আটলান্টিককে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন ট্রাম্প।

 

তিনি বলেন, তারা আমাদের সঙ্গে আলোচনায় বসতে চায় আর আমিও রাজি হয়েছি। আমি তাদের সঙ্গে কথা বলব।

তাদের আরও আগেই এটা করা উচিত ছিল বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।


   আরও সংবাদ