ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ড. ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৮ ফেব্রুয়ারী, ২০২৬ ২১:৪০ অপরাহ্ন | দেখা হয়েছে ১৩৪ বার


ড. ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর মিন্টো রোডের বাসভবন ‘যমুনা’য় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে।

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক।


   আরও সংবাদ