ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

স্কুলে ইসরায়েলি হামলায় নিহত অন্তত ৫১ শিক্ষার্থী, আহত ৬০

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ২৮ ফেব্রুয়ারী, ২০২৬ ২১:১৬ অপরাহ্ন | দেখা হয়েছে ১৪৮ বার


স্কুলে ইসরায়েলি হামলায় নিহত অন্তত ৫১ শিক্ষার্থী, আহত ৬০

দক্ষিণ ইরানের হোর্মোজগান প্রদেশের মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫১ জনের দাঁড়িয়েছে। আহত হয়েছে ৬০ জন।

ইরানি রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আইআরএনএ এ তথ্য নিশ্চিত করেছে। মোহাম্মদ রাদমেহর নামে একজন সরকারি কর্মকর্তা সংবাদ সংস্থাটিকে জানিয়েছেন, ইসরায়েল ‘সরাসরি’ স্কুলটিতে হামলা চালিয়েছে।

 

 

তিনি জানান, হামলার সময় বিদ্যালয়ে ১৭০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। উদ্ধারকারী দল এখনও উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে, তাই হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

স্থানীয় সূত্রগুলোও এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, আহতদের আশপাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

 


   আরও সংবাদ