ঢাকা, রবিবার, ০১ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

মোহন রায়হানকে সাহিত্য পুরস্কার তুলে দেবে বাংলা একাডেমি

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৮ ফেব্রুয়ারী, ২০২৬ ১৩:৪৭ অপরাহ্ন | দেখা হয়েছে ২৮ বার


মোহন রায়হানকে সাহিত্য পুরস্কার তুলে দেবে বাংলা একাডেমি

ঢাকা: কবি মোহন রায়হানকে আগামী ২ মার্চ সোমবার সকাল ১১টায় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করা হবে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়র এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কবি মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৬ প্রদানের ঘোষণা দেওয়ার পর বিভিন্ন পত্রিকা ও সোশ্যাল মিডিয়ায় বিরূপ সমালোচনা হওয়ায় তাৎক্ষণিকভাবে এ পুরস্কার প্রদান স্থগিত রেখে অভিযোগ পর্যালোচনার সিদ্ধান্ত গৃহীত হয়। উত্থাপিত অভিযোগ পর্যালোচনার জন্য গত ২৭ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

ওই সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব উপস্থিত ছিলেন।

 

অভিযোগসমূহ পর্যালোচনান্তে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মতিক্রমে কবি মোহন রায়হানকে ২০২৬ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ২ মার্চ ২০২৬, সোমবার সকাল ১১টায় বাংলা একাডেমিতে তাকে এ পদক প্রদান করা হবে।


   আরও সংবাদ