ঢাকা, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

প্রধান আসামি নূরা গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৮ ফেব্রুয়ারী, ২০২৬ ০৯:২৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৫৩ বার


 প্রধান আসামি নূরা গ্রেপ্তার

নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা মামলায় গ্রেপ্তার আহম্মদ আলী দেওয়ানকে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতির পদ থেকে বহিষ্কার করেছে সদর উপজেলা বিএনপি।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১০টায় জেলা সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন স্বাক্ষরিত দলীয় চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, আহম্মদ আলী দেওয়ানের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। তার রাজনৈতিক কার্যক্রম দলীয় গঠনতন্ত্র পরিপন্থি এবং এতে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে।

অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে দলীয় প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

 

এদিকে এ মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ নূরাকে গাজীপুরর মাওনা এলাকা থেকে এবং হযরত আলী নামে আরও এক আসামিকে ময়মনসিংহর গৌরিপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত ৯টার দিকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সুজন চন্দ্র সরকার।

তিনি বলেন, প্রধান আসামি নূরা ও হযরত আলীকে পৃথক অভিযানে গ্রেপ্তার করা হয়েছে।

এ নিয়ে কিশোরী হত্যা মামলার মোট নয় আসামির মধ্যে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


   আরও সংবাদ