ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সিসিকের নতুন প্রশাসক দায়িত্ব নিচ্ছেন

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৫ ফেব্রুয়ারী, ২০২৬ ০৯:৩১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৭ বার


সিসিকের নতুন প্রশাসক দায়িত্ব নিচ্ছেন

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নবনিযুক্ত প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী দায়িত্ব নিচ্ছেন বুধবার (২৫ ফেব্রুয়ারি)। এদিন দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিকভাবে তিনি সিসিক প্রশাসকের দায়িত্বভার বুঝে নেবেন। 

এর আগে তিনি ঢাকা থেকে বিমান যোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছাবেন। এরপর হযরত শাহজালাল দরগাহ ও হযরত শাহপরান দরগাহ জিয়ারত করবেন।

 

 

সিলেট সিটি কর্পোরেশন জনসংযোগ কর্মকর্তার পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। 

বার্তায় বলা হয়, দায়িত্ব গ্রহণ শেষে নবনিযুক্ত প্রশাসক সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।

মতবিনিময়ে সিসিকের সার্বিক কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে তিনি কথা বলবেন বলে জানা গেছে।

নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণের মাধ্যমে সিটি করপোরেশনের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

 

নগরবাসীর সেবা, পরিচ্ছন্নতা, অবকাঠামো উন্নয়ন এবং নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধিতে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে মনে করছেন স্থানীয়রা।


   আরও সংবাদ