ঢাকা, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে পুলিশ হেফাজতে ৬ জন

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২২ ফেব্রুয়ারী, ২০২৬ ০৯:৩৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৩৪ বার


প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে পুলিশ হেফাজতে ৬ জন

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেওয়ায় পাঁচ নারী ও এক পুরুষসহ ছয়জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। তারা মূলত ব্যক্তিগত ও পারিবারিক বিভিন্ন বিষয়ে সহযোগিতা চেয়ে সেখানে যান বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে তাদের গুলশান থানা-পুলিশ থানায় নিয়ে আসে।

সূত্র জানায়, ওই ছয়জন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে সহায়তা চাইতে বাসভবনের সামনে অবস্থান করছিলেন।

সেখানে দায়িত্ব পালনরত নিরাপত্তা সংস্থার সদস্যরা তাদের সরে যেতে অনুরোধ করেন। তবে তারা স্থান ত্যাগে অনড় থাকলে বিষয়টি বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) গুলশান থানাকে অবহিত করে। পরে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে।

 

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, তারা প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা চাওয়ার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন।

নিরাপত্তা সদস্যরা বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও তারা রাজি হননি। পরে এসএসএফের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তাদের থানায় নিয়ে আসে।

 

ওসি আরও জানান, থানায় আনার পর তাদের ইফতার করানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হবে।

 


   আরও সংবাদ