ঢাকা, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

মন্ত্রিপরিষদ সচিবের অতিরিক্ত দায়িত্বে সিরাজ উদ্দিন মিয়া,

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৫ ফেব্রুয়ারী, ২০২৬ ০৯:৫২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২১ বার


মন্ত্রিপরিষদ সচিবের অতিরিক্ত দায়িত্বে সিরাজ উদ্দিন মিয়া,

প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াকে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

চুক্তিতে নিয়োগপ্রাপ্ত এই কর্মকর্তাকে শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ অতিরিক্ত দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

একই দিন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের চুক্তির অবশিষ্ট অংশ বাতিল করেছে সরকার।

ড. শেখ আব্দুর রশীদ গত ১৮ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব হিসেবে যোগ দেন।

অবসরে থাকা এই কর্মকর্তাকে চুক্তিতে নিয়োগ দিয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পদায়ন করা হয়েছিল। পরে ৮ অক্টোবর এক প্রজ্ঞাপনে তাকে দুই বছরের জন্য চুক্তিতে মন্ত্রিপরিষদ সেচিব নিয়োগ দেওয়া হয়। ১৪ অক্টোবর তিনি মন্ত্রিপরিষদ হিসেবে যোগ দেন।

 

তার প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৪ সালের ৮ আগস্ট জারি করা প্রজ্ঞাপনমুলে মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগকৃত শেখ আব্দুর রশীদের নিয়োগের অবশিষ্টাংশ মেয়াদ বাতিল করা হলো।

এ আদেশ অবলম্বে কার্যকর হবে।

 

প্রশাসনের কর্মকর্তা বলছেন, বর্তমান ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদকে মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ দেওয়া হতে পারে।   


   আরও সংবাদ