ঢাকা, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সিনিয়র সাংবাদিক আলী মামুদ আর নেই

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:৫৫ অপরাহ্ন | দেখা হয়েছে ১৪৩ বার


সিনিয়র সাংবাদিক আলী মামুদ আর নেই

জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্য, দৈনিক দিনকালের বিশেষ প্রতিনিধি এবং বিএনপি মিডিয়া সেলের সদস্য সিনিয়র সাংবাদিক আলী মামুদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের দোতলার বাথরুম থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলানিউজের সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু।

এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

 

আলী মামুদের মৃত্যুতে সাংবাদিক অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।


   আরও সংবাদ