ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

নলকূপের গর্তে ৪ বছরের শিশু

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৮ জানুয়ারী, ২০২৬ ২০:৫৩ অপরাহ্ন | দেখা হয়েছে ১৩৬ বার


নলকূপের গর্তে ৪ বছরের শিশু

চট্টগ্রাম: রাউজান উপজেলায় নলকূপের গর্তে পড়ে চার বছরের শিশু নিখোঁজ হয়েছে। শিশুকে উদ্ধারে ফায়ার সার্ভিসের অভিযান চলছে।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেল আনুমানিক ৩টার দিকে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের দক্ষিণ জয়নগর গুচ্ছ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে খেলাধুলার একপর্যায়ে অসাবধানতাবশত শিশুটি একটি নলকূপের গর্তে পড়ে যায়।

বিষয়টি টের পেয়ে স্বজন ও এলাকাবাসী দ্রুত উদ্ধার চেষ্টা চালালেও শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।

 

খবর পেয়ে রাউজান ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ইনস্পেক্টর শামসুল আলমের নেতৃত্বে অভিযান পরিচালিত হচ্ছে। 

তিনি বলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেছি।

নলকূপটির গঠন ও গভীরতা বিবেচনায় নিয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে অভিযান পরিচালনা করা হচ্ছে। শিশুটিকে জীবিত উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

 


   আরও সংবাদ