ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

খালেদা জিয়ার চিকিৎসায় সহযোগিতা করছে সরকার

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৭ ডিসেম্বর, ২০২৫ ১০:৪৪ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১০২ বার


খালেদা জিয়ার চিকিৎসায় সহযোগিতা করছে সরকার

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসার ক্ষেত্রে তাঁর পরিবারের অনুরোধ মোতাবেক সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আজ শনিবার তিনি বাসসকে বলেন, ‘বেগম জিয়ার চিকিৎসার ক্ষেত্রে তাঁকে বিদেশ পাঠানোসহ পরিবারের অনুরোধ মোতাবেক সরকার যথাযথ সহায়তা করে যাচ্ছে।’

বিএনপি চেয়ারপার্সনের উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সহায়তা প্রসঙ্গে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম আরও বলেন, খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীকে দোয়া অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে সরকার।


   আরও সংবাদ