ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১১.১ শতাংশ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৮ অক্টোবর, ২০২৫ ১৫:৩০ অপরাহ্ন | দেখা হয়েছে ২১৯ বার


রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১১.১ শতাংশ

 রেমিট্যান্স প্রবাহ বছর ভিত্তিতে ১১.১ শতাংশ বেড়ে অক্টোবরের প্রথম ২৬ দিনে তা ২১৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলারে পৌঁছেছে।

গত বছরের একই সময়ে দেশে পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ছিল ১৯৪ কোটি ৯০ লাখ মার্কিন ডলার।

আজ বাংলাদেশ ব্যাংক (বিবি) প্রকাশিত সর্বশেষ তথ্যে এ কথা বলা হয়েছে।

এতে আরো বলা হয়েছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২৬ অক্টোবর পর্যন্ত প্রবাসীরা মোট ৯৭৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৮৪৯ কোটি ২০ লাখ মার্কিন ডলার ।


   আরও সংবাদ