ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

জামালপুরে দুই ইটভাটায় অভিযান সাড়ে চার লাখ টাকা জরিমানা

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৮ নভেম্বর, ২০২৬ ১০:৪২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৯ বার


জামালপুরে দুই ইটভাটায় অভিযান সাড়ে চার লাখ টাকা জরিমানা

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি । 

জামালপুরের ইসলামপুরে অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে দুটি ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ইসলামপুর পৌর এলাকার দক্ষিণ দরিয়াবাদ  এই অভিযান পরিচালনা করা হয়।  

 

উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ্ মোঃ জুবায়ের মোবাইল কোর্ট পরিচালনা করেন।

 

অভিযানে মেসার্স জেকি ব্রিকস-২ কে ২ লাখ ৫০ হাজার টাকা এবং একই এলাকার মেসার্স হাসেমী ব্রিকস (মেসার্স মা ব্রিকস) কে ২ লাখ টাকা জরিমানা করা হয়। 

 

মোবাইল কোর্ট পরিচালনাকালে পুলিশ, ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত থেকে সহযোগিতা করেন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ মোঃ জুবায়ের জানিয়েছে, পরিবেশ সংরক্ষণ, জনস্বাস্থ্য রক্ষা এবং আইনবহির্ভূত কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 


   আরও সংবাদ