ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১ নভেম্বর, ২০২৬ ১৩:০১ অপরাহ্ন | দেখা হয়েছে ৭ বার
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য করায় আদালত অবমাননার অভিযোগে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে তলব করেছেন ট্রাইব্যুনাল। আগামী ৪ নভেম্বর তাকে সশরীরে হাজির হয়ে এ বিষয়ে নিজের দেওয়া বক্তব্যের ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (১ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।
আদেশে নির্ধারিত দিনে ব্যারিস্টার ফুয়াদকে ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে তার বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।