ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

টানা পাঁচদিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২০ অক্টোবর, ২০২৬ ১০:১২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৪০ বার


টানা পাঁচদিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার

 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে টানা পাঁচদিন বন্ধ থাকছে দেশের ব্যাংক ও শেয়ারবাজার।

 

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার ছুটি। এরপর শুক্র ও শনিবার (২৩ ও ২৪ অক্টোবর) সাপ্তাহিক ছুটি থাকায় ২৫ অক্টোবর থেকে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম শুরু হওয়ার কথা। তবে ছুটির আগে গত শনিবার (১৭ অক্টোবর) ব্যাংক খোলা রাখা হয়েছিল।

 

ব্যাংক বন্ধ থাকলেও এটিএম বুথের মাধ্যমে টাকা উত্তোলনসহ নির্ধারিত সেবা চালু থাকবে। একই সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন বন্ধ থাকবে।

 

এদিকে, আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা ও বুথে সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। 

 


   আরও সংবাদ