ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৭ অক্টোবর, ২০২৬ ১২:৪৭ অপরাহ্ন | দেখা হয়েছে ৩২ বার
কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে আগুনে এখন পর্যন্ত সাত জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আরও বেশ কয়েকজন হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
আগুনে রিসোর্টটি পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের স্টেশন অফিসার তালহা বিন জসিম বেলা ১১টার দিকে আগুন পুরোপুরি নেভানো হয়।
মৃত ব্যক্তিরা সবাই পর্যটক বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
তবে মরদেহের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার পর সকাল ৮টা থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ শুরু করে এবং সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
বর্তমানে সেখানে উদ্ধার কার্যক্রম চলছে। ঘটনার পর রিসোর্ট কর্তৃপক্ষের সবাই পালিয়েছেন।