ঢাকা, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন আজ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১০:০৮ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩৬ বার


আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন আজ

ইনকাম ট্যাক্স বা বার্ষিক আয়কর বিবরণী জমা দিয়ে করছাড় পাওয়ার সময় আজ শেষ হয়ে যাচ্ছে। 

বুধবারের (৩০ সেপ্টেম্বর) আজকের মধ্যে আয়কর রিটার্ন জমা দিলে যত টাকা কর দিতে হবে, তার ওপর ৫ শতাংশ বা সর্বোচ্চ ২৫ হাজার টাকা করছাড় পাওয়া যাবে।

 

চলতি ২০২৬-২৭ অর্থবছর থেকে নতুন এই নিয়ম করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

যেভাবে পাওয়া যাচ্ছে এই সুবিধা
যদি কারও গত বছরের ১ জুলাই থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত করযোগ্য আয় ৭ লাখ টাকা হয়; তবে তার প্রথম চার লাখ টাকার ওপর কোনো কর নেই।

বাকি তিন লাখ টাকার ওপর তার কর হলো ১০ শতাংশ হারে প্রযোজ্য ট্যাক্স দিতে হবে। রিটার্ন জমার সময় তাকে এই কর পরিশোধ করতে হয়।

 

সে যদি আজকের (বুধবারের) মধ্যে আয়কর রিটার্ন জমা দেয়, তাহলে সে ছাড় পাবে তার প্রদেয় করের ৫ শতাংশ। অর্থাৎ ১ হাজার ৫০০ টাকা সে করছাড় পাবে।

তখন করছাড় বাদ দিয়ে তার কর পরিশোধ করতে হবে ৩০ হাজার টাকার পরিবর্তে ২৮ হাজার ৫০০ টাকা।

 

কারা পাবেন না
নতুন নিয়মে শুধু রিটার্ন জমার সময় প্রদেয় করের ওপর করছাড় মিলবে। কিন্তু সঞ্চয়পত্রের মুনাফা তোলার সময় যে অগ্রিম কর কেটে রাখা হয়েছে; ব্যাংক থেকে এফডিআরের মুনাফা তোলার সময় যে উৎসে কর কেটে রাখা হয়েছে- এমন করের ওপর করছাড় মিলবে না। এমনকি বেতন–ভাতার ওপর প্রতি মাসে যে অগ্রিম কর দিয়ে এসেছেন, তাতেও করছাড় পাওয়া যাবে না।

সহজ কথায় বলা যায়, কেউ সারা বছরজুড়ে যেসব অগ্রিম বা উৎসে কর দিয়ে এসেছেন, তা রিটার্ন জমার সময় বাদ দিয়ে নিট যে কর দেবেন, কেবল তার ওপরই এই করছাড় পাওয়া যাবে।

তবে যারা নিয়ম মেনে সারা বছর কর দিয়েছেন-তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্ট করদাতারা।

কর ছাড়, নির্দিষ্ট সময়ে পর শাস্তি
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) রিটার্ন দিলে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ বা ২৫ হাজার টাকা (যা কম) ছাড় পাওয়া যাবে। দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) রিটার্ন দিলে কোনো প্রণোদনা পাওয়া যাবে না।

আর জানুয়ারি-মার্চ প্রান্তিকে রিটার্ন দিলে পরিশোধযোগ্য করের অতিরিক্ত ২ শতাংশ বা সর্বনিম্ন ৩ হাজার টাকা জরিমানা দিতে হবে। এপ্রিল-জুন মাসে রিটার্ন দিলে পরিশোধযোগ্য করের অতিরিক্ত ৫ শতাংশ বা সর্বনিম্ন ৫ হাজার টাকা জরিমানা দিতে হবে।


   আরও সংবাদ