ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২২ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৩৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৩০ বার


সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ।

সোমবার (২১ সেপ্টেম্বর) দিনগত রাত দেড়টার দিকে গুলশান-২ এলাকার ৪৩ নম্বর রোডের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

মঙ্গলবার ডিবি গুলশান বিভাগের উপ-কমিশনার আ ফ ম আনোয়ার হোসেন খাঁন বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে মাহফুজুর রহমান মিতাকে গুলশান-২ এলাকার ৪৩ নম্বর রোডের ২৯ নম্বর বাসায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বর্তমানে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে হেফাজতে আছেন। আইনি প্রক্রিয়ায় তাকে আদালতে পাঠানো হবে।

 

গ্রেপ্তার মাহফুজুর রহমান মিতা চট্টগ্রামের সন্দ্বীপ থানার একাধিক মামলার আসামি বলেও জানান তিনি।


   আরও সংবাদ