ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২০ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১০ বার
পে-কমিশনের আওতায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতো ব্যাংক, বিমা ও সরকারি আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।
নতুন আদেশ অনুযায়ী, ২০০৬ সালের ১ জুলাই থেকেই এই নতুন বেতনস্কেল কার্যকর বলে ধরা হবে। তবে কর্মচারীরা পুরো বাড়তি বেতন একসঙ্গে পাবেন না, এটি তিনটি ধাপে দেওয়া হবে।
প্রথম ধাপ ১ জুলাই ২০২৬ থেকে: কর্মকর্তা পর্যায়ের (৯ম গ্রেড ও উপরে) বেতন বাড়বে ৪০ শতাংশ এবং কর্মচারীদের (১০ম থেকে ২০তম গ্রেড) বেতন বাড়বে ৫০ শতাংশ।
দ্বিতীয় ধাপ ১ জানুয়ারি ২০২৭ থেকে: কর্মকর্তাদের বেতন বৃদ্ধির পরিমাণ বেড়ে হবে ৭০ শতাংশ এবং কর্মচারীদের হবে ৭৫ শতাংশ।
শেষ ধাপ ১ জুলাই ২০২৭ থেকে: নতুন বেতনস্কেলের পুরো সুবিধা পুরোপুরি চালু হয়ে যাবে।
নতুন এই আদেশে মেডিকেল, বাড়ি ভাড়া, যাতায়াত ও উৎসব ভাতার নিয়মও স্পষ্ট করা হয়েছে।
এবার কর্মকর্তা-কর্মচারীদের বেতনের তথ্য অনলাইনেই জমা দিতে হবে। তবে চুক্তিভিত্তিক বা শিক্ষানবিশ কর্মীদের জন্য নিয়ম কিছুটা আলাদা হবে।
ব্যাংক ও বিমা খাতের কর্মীরা অনেক দিন ধরেই নতুন বেতন কাঠামোর জন্য অপেক্ষা করছিলেন। এই আদেশের মাধ্যমে তাদের সেই দীর্ঘদিনের অপেক্ষা শেষ হলো।