স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৫ অগাস্ট, ২০২৬ ০৯:৪০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১১ বার
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। জামালপুরের ইসলামপুরে মাদকদ্রব্য সেবন করে পরিবারের সদস্যদের সাথে অমানবিক নির্যাতনে অতিষ্ঠ হয়ে বাবাকে পুলিশে দিয়েছেন ছেলে।
রোববার (২৩ আগস্ট) রাতে মাদক সেবন করে পরিবারের সদস্যদের সঙ্গে অসদাচরণের দায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ১শত টাকা অর্থদন্ড প্রদান করেন আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. জুবায়ের। দণ্ডপ্রাপ্ত আরিফ বেপারী (৩৮) পৌর শহরের বেপারীপাড়া এলাকার মুলাইম খাঁ বেপারীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আরিফ বেপারীর সংসারে ২ ছেলে ও ২ মেয়ে, কয়েক মাস আগে তার স্ত্রী মারা যান। দীর্ঘদিন ধরে বাবার এমন জঘন্য অপরাধ থেকে ফিরিয়ে আনতে বাঁধা দিলে ক্ষিপ্ত হন মাদকাসক্ত বাবা। অতিষ্ঠ হয়ে ছেলে মোহন বেপারী পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাদক সেবনরত অবস্থায় আরিফ বেপারীকে আটক করে।
পরে ভ্রাম্যমান আদালত ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন । এ সময় আরিফ বেপারীর বাবা মুলাইম খান বেপারী, মা মোছা. আলেমা ও ছেলে মোহন বেপারী উপস্থিত ছিলেন।