ঢাকা, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১, শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৪ অগাস্ট, ২০২৬ ০৯:৪৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৮ বার


হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১, শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২

হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ এবং শামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ হিসেবে পররাষ্ট্রমন্ত্রীর দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে নির্ধারিত বিষয়ে কার্যসম্পাদনে সহায়তা করবেন।

রোববার (২৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারিকৃত এক পরিপত্রের মাধ্যমে এই কার্যবণ্টন করা হয়।

 

এতে উল্লেখ করা হয়, প্রতিমন্ত্রী-১ দায়িত্ব পালন করবেন দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিষয়াবলি, অনিবাসী বাংলাদেশি এবং পররাষ্ট্রমন্ত্রী কর্তৃক নির্ধারিত অন্য যেকোনো বিষয়ে।

প্রতিমন্ত্রী-২ দায়িত্ব পালন করবেন পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, মানবাধিকার, গবেষণা ও উদ্ভাবন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, সৃজনশীল অর্থনীতি, এলডিসি উত্তরণ, আইসিটি, সমুদ্র আইন ও সমুদ্রসম্পদ, বিশ্ব স্বাস্থ্য কূটনীতি এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতি বিষয়ে।

 

পরিপত্রে আরও বলা হয়েছে, দায়িত্ব বণ্টনে প্রধানমন্ত্রীর সদয় অনুমোদন রয়েছে।


   আরও সংবাদ