ঢাকা, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

কেপ ভার্দের বিপক্ষে খেলবে ভারত!

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ১৯ অগাস্ট, ২০২৬ ১৬:২৬ অপরাহ্ন | দেখা হয়েছে ১৪ বার


কেপ ভার্দের বিপক্ষে খেলবে ভারত!

কলকাতায় ব্রাজিলের বিপক্ষে বহুল আলোচিত প্রীতি ম্যাচের পর ভারতীয় ফুটবল সমর্থকদের জন্য অপেক্ষা করছে আরও একটি বড় উপহার। ২০২৬ ফিফা বিশ্বকাপে চমক দেখানো আফ্রিকার দেশ কেপ ভার্দের বিপক্ষে ঘরের মাঠে মাঠে নামতে পারে ভারত।

আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের মধ্যে এই ম্যাচটি আয়োজনের জোর সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

 

সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া এক বক্তব্যে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, আগামী ৩ অক্টোবর কলকাতায় ব্রাজিলের বিপক্ষে হাই-ভোল্টেজ ম্যাচের আগে বা পরে কেপ ভার্দের মুখোমুখি হতে পারে ভারতীয় দল।

ম্যাচটির ভেন্যু এবং চূড়ান্ত তারিখ নিয়ে বর্তমানে আলোচনা চলছে।

 

সূত্রটি জানায়, ‘আলোচনা চলছে, তবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।

তবে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের মধ্যে ভারতের কেপ ভার্দেকে আতিথ্য দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার পর ভেন্যু ও তারিখ নির্ধারণ করা হবে।

নিয়মাবলী ও অন্যান্য প্রক্রিয়া নিয়ে পর্যালোচনা চলছে। আশা করা যায় দ্রুতই এটি চূড়ান্ত হবে।’

 

বর্তমানে ফিফা র‍্যাংকিংয়ের ৬৪ নম্বরে থাকা কেপ ভার্দে ২০২৬ ফিফা বিশ্বকাপে বিশ্বমঞ্চে নজর কাড়ে। নিজেদের অভিষেক বিশ্বকাপেই গ্রুপ পর্বে অপরাজিত থেকে শেষ বত্রিশে (রাউন্ড অব ৩২) জায়গা করে নেয় আফ্রিকার এই ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রটি।

গ্রুপ পর্বে তারা টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল স্পেনকে গোলশূন্য ড্রয়ে রুখে দেয়। এরপর উরুগুয়ের বিপক্ষে ২-২ গোলের রোমাঞ্চকর ড্র এবং সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করে নকআউট পর্ব নিশ্চিত করেছিল তারা।

নকআউট পর্বে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে শেষ পর্যন্ত ২-৩ গোলে হেরে কেপ ভার্দের ঐতিহাসিক যাত্রার সমাপ্তি ঘটে। তবে অতিরিক্ত সময়ে গড়ানো সেই ম্যাচে দুবার পিছিয়ে পড়েও সমতায় ফিরে বিশ্বচ্যাম্পিয়নদের কঠিন পরীক্ষায় ফেলে দিয়েছিল তারা।

আইসল্যান্ডের পর দ্বিতীয় সর্বনিম্ন জনসংখ্যার এবং বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে ছোট দেশ হিসেবে ২০২৬ আসরে অংশ নিয়ে স্মরণীয় এক অভিষেক অধ্যায় তৈরি করেছিল কেপ ভার্দে। এবার সেই পরাশক্তিদের বিপক্ষেই ঘরের মাঠে লড়াইয়ের মঞ্চ তৈরি হচ্ছে ভারতের সামনে।


   আরও সংবাদ