ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

নিষিদ্ধ যুবলীগের মিছিল থেকে পুলিশকে হুমকি

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২২ জুন, ২০২৬ ০৯:২২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৯ বার


নিষিদ্ধ যুবলীগের মিছিল থেকে পুলিশকে হুমকি

গাজীপুর: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের একদল নেতা-কর্মী  গাজীপুর মহানগরের কলম্বিয়া এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন। ওই সময় রাস্তায় পুলিশকে দেখে মিছিল থেকে ‘একটাও সামনে আসবি না, মাইরা ফালামু, মাইরা ফালামু’ বলে হুমকি দিতে শোনা যায়।

 

রোববার (২১ জুন) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যুবলীগের ব্যানারে এ মিছিলটি বের করা হয় বলে জানা গেছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

 

ছড়িয়ে পড়া ভিড়িওতে দেখা যায়, বিক্ষোভ মিছিল চলাকালে কয়েকজন পুলিশ সদস্যকে সড়কে দেখে যুবলীগের ক্যাডারদের বলতে শোনা যায়, ‘একটাও সামনে আসবি না, মাইরা ফালামু, মাইরা ফালামু’। 

ওই ভিডিওতে ২০ থেকে ৩০ জনকে একটি ব্যানার নিয়ে মিছিল করতে দেখা যায়।

গাজীপুর মহানগর যুবলীগের নামে ওই ব্যানারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৩ জুনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর কথা দেখা যায়।

 

এ ব্যাপারে গাজীপুর মেট্রোপলিটনে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, ভিডিওটি দেখেছি।

বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।

 


   আরও সংবাদ