ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৩ জুন, ২০২৬ ১৩:৫২ অপরাহ্ন | দেখা হয়েছে ১৪ বার


ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

সম্প্রতি ভারতীয় সীমান্ত দিয়ে অবৈধভাবে পুশ ইন, সীমান্ত হত্যা এবং বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আগ্রাসনের প্রতিবাদে নওগাঁর ধামইরহাটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করা হয়েছে। 

 

শুক্রবার (১২ জুন) বিকেলে উপজেলার আমাইতাড়া বাজারে বিক্ষোভ সমাবেশ বক্তব্য দেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। এরপর তাঁর নেতৃত্বে ১১ দলীয় জোটের ব্যানারে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির খন্দকার আব্দুর রাকিব।

 

মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ধামইরহাট বাজার নিমতলী মোড়ে এসে শেষ হয়। এসময় ১১ দলীয় জোটের কয়েক হাজার নেতা কর্মীকে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়।

 

সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন, “দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সীমান্তে গণহত্যা ও পুশ ইন রোধে জনগণকে ঐক্যবদ্ধ থেকে, সীমান্তে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।” 

 

এ সময় দেশের সার্বভৌমত্ব রক্ষায় সীমান্তে বিজিবির দায়িত্ব পালনের উপর ভূয়সি প্রশংসা করেন। এবং কূটনৈতিকভাবে এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। অন্যথায় জনগণকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার হবে বলে জানান।

 

এসময় জেলা জামায়াতের আমীর অধ্যাপক মহিউদ্দিন, সাধারণ সম্পাদক এডভোকেট অ স ম সায়েম, সহ-সাধারণ সম্পাদক মারুফ আহম্মেদ, উপজেলা জামায়াতের আমির কামরুজ্জামান, জেলা এলইডিপির যুগ্ম আহ্বায়ক শাহান শাহ্, জেলা এনসিপির যুগ্ম আহবায়ক দেওয়ান মাহাবুব, জেলা খেলাফত মজলিসের সভাপতি আব্দুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

 


   আরও সংবাদ