ঢাকা, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

জয়ের ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ১১ জুন, ২০২৬ ১১:১৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২২ বার


জয়ের ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১১টায় শুরু হবে ম্যাচটি।

ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ।

 

প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা মেহেদী হাসান মিরাজের দল আজ জিতলেই নিশ্চিত করবে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ওয়ানডে সিরিজ জয়।

 

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ওপেনিংয়ে প্রথম ম্যাচে প্রত্যাশা পূরণ করতে না পারা সাইফ হাসান জায়গা হারিয়েছেন।

তার বদলে দলে ফিরেছেন অভিজ্ঞ ওপেনার সৌম্য সরকার।

 

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন, তানভির ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা।

 


   আরও সংবাদ