ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সেনাসদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৮ মে, ২০২৬ ১৭:৪৫ অপরাহ্ন | দেখা হয়েছে ১৫ বার


সেনাসদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঢাকা সেনানিবাসে কর্মরত সেনাসদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে ঢাকা সেনানিবাসে এক সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠানে তিনি যোগ দেন।

 

সেনানিবাসে সেনাসদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

 

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সেনাসদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাদের ভূমিকার প্রশংসা করেন।

 

শুভেচ্ছা বিনিময় শেষে প্রধানমন্ত্রী সেনাসদস্যদের সঙ্গে এক ঈদ প্রীতিভোজে অংশ নেন।

 

 

এসময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


   আরও সংবাদ