ঢাকা, রবিবার, ২৪ মে ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ট্রাক-ভটভটি উল্টে দুইজনের প্রাণহানি

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৩ মে, ২০২৬ ০৯:৩৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২২ বার


ট্রাক-ভটভটি উল্টে দুইজনের প্রাণহানি

নীলফামারীতে একটি ট্রাক এবং ভটভটি উল্টে পড়ে দুইজন মারা গেছেন।

শুক্রবার (২২ মে) সন্ধ্যার দিকে ডোমার উপজেলার সোনারায় পুটির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন, ভটভটি চালক চিলাহাটি সবুজপাড়া এলাকার মৃত মফিজ উদ্দীনের ছেলে মমিনুল ইসলাম (৪০) এবং ডোমার উপজেলার মাহিগঞ্জ এলাকার অকিন্দ্র চন্দ্রের ছেলে বিকাশ চন্দ্র (২৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার দিকে ডোমার থেকে নীলফামারীর দিকে বালুবাহী একটি ট্রাক যাচ্ছিল।

সোনারায় এলাকায় একটি ভটভটি গাড়ি মোড় ঘোরার সময় সেই ট্রাকের সামনে উল্টে পড়ে; এতে ভটভটি চালক ঘটনাস্থলে মারা যায়।

 

একই সময়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা এক শ্রমিকের ওপর উল্টে পড়ে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এ বিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ বলেন, দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 


   আরও সংবাদ