ঢাকা, বুধবার, ২০ মে ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

হত্যায় পালিয়ে যাওয়া মূল সন্দেহভাজন গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২০ মে, ২০২৬ ০৯:২৪ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৬ বার


হত্যায় পালিয়ে যাওয়া মূল সন্দেহভাজন গ্রেপ্তার

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু লামিসাকে নির্মমভাবে হত্যার ঘটনায় মূল সন্দেহভাজন সোহেল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ মে) রাতে ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

 

পুলিশ জানায়, মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প সংলগ্ন একটি পাঁচতলা ভবনের তিনতলার যে কক্ষ থেকে লামিসার লাশ উদ্ধার করা হয়, সেখানে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন সোহেল রানা ও তার স্ত্রী। ঘটনার পর থেকেই সোহেল রানা আত্মগোপনে চলে যান।

তবে তার স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় সোহেলের অবস্থান শনাক্ত করে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

এর আগে ওই বাসার বাথরুম থেকে লামিসার বিচ্ছিন্ন মাথা এবং কক্ষের ভেতর থেকে দেহ উদ্ধার করা হয়। 

পুলিশ জানিয়েছে, এ বিষয়ে বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের জানানো হবে।

 


   আরও সংবাদ