ঢাকা, সোমবার, ১৮ মে ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বিভিন্ন অপরাধে তেজগাঁওয়ে গ্রেপ্তার ৬৮

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৮ মে, ২০২৬ ১০:১০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১১ বার


বিভিন্ন অপরাধে তেজগাঁওয়ে গ্রেপ্তার ৬৮

রাজধানীর তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৬৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৭ মে) রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানান।

 

তিনি বলেন, শনিবার (১৬ মে) তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে তেজগাঁও থানা থেকে ৫ জন, শেরেবাংলা নগর থানা থেকে ৭ জন, মোহাম্মদপুর থানা থেকে ২৫ জন, আদাবর থানা থেকে ৭ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে ১৪ জন এবং হাতিরঝিল থানা থেকে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

গ্রেপ্তাররা হলেন— মো. রোকন (৩৫), মো. হাসিনুর রহমান হিরু (৫০), মোছা. শমলা বেগম (২০), মো. রুবেল মিয়া (৩৮), মো. মোস্তাক আহম্মেদ (৩১), মো. সাইফুল ইসলাম (২৫), ইঞ্জিনিয়ার মো. সাইফুল ইসলাম, মো. নাহিদ সরকার (১৯), মো. সাজু মিয়া (১৯), মো. মেহরাব ইসলাম (২৮), মো. জিল্লুর রহমান (২৭), মো. সায়মন (১৮), মো. বাবু (২৫), দেবাশীষ দেব পাভেল রহমান (৪৩), মো. জিসান প্রিন্স জিসান (২৭), মো. রোকন মিয়া, মো. সোলাইমান, মো. শাহীন (২৮), মো. ইয়াছিন (২০), মো. ইয়াসিন আরাফাত আরিফ (২০), মো. আকাশ (১৮), মো. অপু (২৮), মো. সুমন মিয়া (২২), মো. রাকিব (২৬), মো. ইসমাইল (২৪), মো. শাহীন (২৬), মো. হৃদয় (২০), মো. হাসিবুল (২৬), মো. বাবুল মিয়া (২৩), মো. বিল্লাল হোসেন (৪০), মো. মনির গাজী (২৬), মো. মাহাবুব (১৯), মো. রাজীব (২১), মো. জাহিরুল (২৩), মো. ফরিদ (৩০), মো. রাকিব (৩২), মো. শামীম (৩২), মো. রিপন (৪৫), মো. আশরাফুল (২৩), মো. সেলিম (৩৮), মো. রাসেল (২৮), মো. ফিরোজ (৩০), রুবেল ওরফে পানি রুবেল (৩০), মো. রুবেল হাবু (২৪), মো. আলমগীর (২৮), মো. স্বপন (২০), মো. শামীম (৪৫), মোসা. হালিমা বেগম, মো. মিলন শেখ (৩৮), মো. মিজান উদ্দিন (৩৫), মো. শাহিন মিয়া (২৪), মোছা. ঝুমা (৩০), মো. শাহাদাত হোসেন রুবেল (৩৮), মো. ইমতিয়াজ আহমেদ (৪৮), মো. সাকিল মিয়া (২৬), মো. মাসুদ রানা (২৮), মো. স্বপন মিয়া (৩৪), মো. সোহাগ মিয়া (৩৩), মো. জাকির হাওলাদার (৫০), মো. বাবুল মিয়া (৪২), মো. ইনামুল হক (৪০), মো. মাসুদ রানা (২১), মো. ফরতাজ (৪৪), দ্বীন ইসলাম (৩৫), মো. রমজান আলী (১৮), রাফসান মোল্লা বিসমি (১৯), তরিকুল ইসলাম ওরফে মো. হৃদয় মিয়া (২৩) এবং সাথী আক্তার নিভি (২০)।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

 


   আরও সংবাদ