ঢাকা, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

থার্ড টার্মিনাল চালু হলে যাত্রী ধারণক্ষমতা দ্বিগুণ হবে

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৪ মে, ২০২৬ ১৭:২৬ অপরাহ্ন | দেখা হয়েছে ৭ বার


থার্ড টার্মিনাল চালু হলে যাত্রী ধারণক্ষমতা দ্বিগুণ হবে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু হলে যাত্রী ধারণক্ষমতা দেড় থেকে দুইগুণ পর্যন্ত বাড়বে বলে জানিয়েছেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান, এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে এভিয়েশন খাতের সংগঠন বাংলাদেশ এভিয়েশন ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বাটজা) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

এসময় বাটজার ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিল।

 

বেবিচক চেয়ারম্যান বলেন, তৃতীয় টার্মিনাল চালু হলে যাত্রীসেবার মান আরও উন্নত হবে।

সেখানে আধুনিক ইমিগ্রেশন ব্যবস্থা ও অটোমেটেড কাস্টমস সুবিধা যুক্ত করা হচ্ছে। পাশাপাশি মাল্টি-লেভেল কার পার্কিং সুবিধা থাকায় বিমানবন্দর এলাকায় যানবাহনের চাপ ও যানজটও কমে আসবে।


নেটওয়ার্ক সংক্রান্ত বিষয়ে তিনি বলেন, থার্ড টার্মিনালে নেটওয়ার্ক ইস্যু বড় কোনো সমস্যা নয়। প্রয়োজন অনুযায়ী রিপিটার বসানো হলে কাভারেজ আরও বাড়ানো সম্ভব হবে।

 

এভিয়েশন খাতে সরকারের অগ্রাধিকার প্রসঙ্গে মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, দেশের বন্ধ থাকা কয়েকটি বিমানবন্দর পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে বগুড়া, ঈশ্বরদী, ঠাকুরগাঁও ও লালমনিরহাটসহ আটটি বিমানবন্দর চালুর প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের বিমান পরিবহন খাতে নতুন গতি তৈরি হবে এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যাত্রীসেবায় ইতিবাচক পরিবর্তন আসবে।

এসময় বাটজার আহ্বায়ক আলীমুজ্জামান সাফওয়ান, সদস্য সচিব ইমন চৌধুরী, সিনিয়র সাংবাদিক রাজিব খান সহ সংগঠনের ১৫ জনের একটি টিম উপস্থিত ছিলেন।


   আরও সংবাদ