ঢাকা, সোমবার, ০৪ মে ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ইলেকট্রিক বাস আমদানিতে শুল্ক-কর অব্যাহতি

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৪ মে, ২০২৬ ১০:২১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১২ বার


ইলেকট্রিক বাস আমদানিতে শুল্ক-কর অব্যাহতি

ঢাকা: নতুন (ব্রান্ড নিউ) ইলেকট্রিক বাস আমদানিতে শুল্ক-কর অব্যাহতি দেওয়ার প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
 
রোববার (৩ মে) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভা-বৈঠকে এ অনুমোদন দেওয়া হয় বলে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিষয়টির উদ্যোক্তা অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।
 
মন্ত্রিসভা-বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এইচএস কোড-৮৭০২.৪০.০০-এর আওতায় ন্যূনতম ১৭ আসন বিশিষ্ট সম্পূর্ণ নূতন ইলেকট্রিক বাস শিক্ষার্থী পরিবহন ব্যতীত অন্যান্য ক্ষেত্রে ব্যবহারের উদ্দেশে আমদানির ক্ষেত্রে কিছু শর্তসাপেক্ষে মূল্য সংযোজন কর (ভ্যাট) ১৫ শতাংশ বহাল রেখে অর্থাৎ মোট করভার ১৫ শতাংশ বহাল রেখে সমুদয় কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক (যদি থাকে), আগাম কর ও  অগ্রিম আয়কর অব্যাহতি প্রদান এবং উক্তরূপ সুবিধা আগামী ৩০ জুন পর্যন্ত অব্যাহত রেখে প্রজ্ঞাপন জারি করা হবে।


 
সেই সঙ্গে ৫ টন বা তদূর্ধ্ব ধারণক্ষমতা সম্পন্ন ট্রাকের ক্ষেত্রেও অনুরূপ প্রজ্ঞাপন জারি করা হবে।


   আরও সংবাদ