ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

নৌকা-ট্রলারকে গভীর সাগরে যেতে মানা

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৯ এপ্রিল, ২০২৬ ১১:৪৪ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১০ বার


নৌকা-ট্রলারকে গভীর সাগরে যেতে মানা

ঢাকা: ঝড় বয়ে যাওয়ার আশঙ্কায় মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে গভীর সাগরে না গিয়ে বরং উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। 

বুধবার (২৯ এপ্রিল) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

 

 

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া জানিয়েছেন, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য অব্যাহত রয়েছে। 

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

 

 

এই অবস্থায়, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। 


   আরও সংবাদ