ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২২ এপ্রিল, ২০২৬ ০৯:৪২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১২ বার
বলিউড অভিনেতা অজয় দেবগণ এবং কাজলের দীর্ঘ দাম্পত্য জীবন। বলিউডের পাওয়ার কাপল হিসেবেই পরিচিত তারা।
অনুরাগীদের মনে, তারা অন্যতম সুখী দম্পতিও। তাদের নানা ভালো মুহূর্তের ভিডিও সামাজিকমাধ্যমে চোখ রাখলেও দেখা যায়।
একবার খবর ছড়ায়- অল্প বয়সী এক নায়িকার সঙ্গে নাকি প্রেমের সম্পর্কে জড়িয়ে ছিলেন অজয়। এমন খবর জানতে পেরে কী করেছিলেন কাজল?
২০০৬ সালে মুক্তি পায় ‘গ্যাংস্টার’ সিনেমা।
এর নায়িকা কঙ্গনা রানাউত, নায়ক অজয় দেবগণ। ১৭ বছরের ছোট অভিনেত্রীকে মনে ধরেছিল অজয়ের।
কঙ্গনাও নাকি মনে মনে চাইতেন অজয়কে।
২০১০ সালে মুক্তি পায় ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই’। আবারও জুটি বাঁধেন অজয়-কঙ্গনা। শুটিং চলাকালীন সম্পর্ক গাঢ় হতে থাকে। পর্দার আড়ালেও তাদের বিশেষ বন্ধুত্বের গুঞ্জন ছড়াতে থাকে।
সম্পর্ক তৈরি হলে নাকি কঙ্গনা নানা দাবি করতে থাকেন। কিন্তু অজয় নাকি চাননি কঙ্গনার সঙ্গে তার সম্পর্ক প্রেমের থেকে বেশি দূর যাক। চাহিদা পূরণ না হওয়ায় কঙ্গনাও নাকি অজয়ের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।
অজয় এবং কঙ্গনার সম্পর্কের কথা জানতে পারেন কাজল। শুনেই প্রবল ক্ষেপে যান এই অভিনেত্রী। অজয় পরকীয়ায় জড়াতে পারে, সেটা প্রথমে বিশ্বাস করতেই পারেননি তিনি।
সহ-অভিনেত্রীর সঙ্গে স্বামীর পরকীয়া সম্পর্কের কথা জানতে পেরে অজয়কে সরাসরি হুমকি দিয়েছিলেন কাজল। বলিউডের গুঞ্জন, কঙ্গনার সঙ্গে অজয়কে সব যোগাযোগ বন্ধ করার শর্ত দিয়েছিলেন কাজল।