ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সায়ন্তিকার সম্পদ বেড়েছে না কমছে?

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৬ এপ্রিল, ২০২৬ ০৯:৩৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৬৭ বার


সায়ন্তিকার সম্পদ বেড়েছে না কমছে?

ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি। ২০২১ সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে যোগ দেন তিনি।

 

 

অভিনেত্রী থেকে নেত্রী হয়ে বিধানসভা নির্বাচনে বাকুড়ার টিকিট পান সায়ন্তিকা। কিন্তু ৭৩৫ ভোটে হেরে যান।

নির্বাচনে হেরে গেলেও রাজনীতি ছাড়েননি সায়ন্তিকা। রুপালি পর্দার পাশাপাশি রাজনীতির মাঠেও সক্রিয় এই অভিনেত্রী।

২০২৪ সালে বারানগর আসনে বিধানসভার উপ-নির্বাচনে দলের টিকিট নিয়ে বিধায়ক নির্বাচিত হন।

 

আগামী ৩০ এপ্রিল পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ।

এবারো দলের টিকিট পেয়েছেন তিনি। নির্বাচনি প্রচারে ব্যস্ত সময় পার করছেন। 

 

নির্বাচনের আগে জানা গেছে তার সম্পদের হিসাব। ২০২০-২১ অর্থ বছরে সায়ন্তিকার আয় ছিল ৯ লাখ ৮৮ হাজার ৯৮০ রুপি, যা ২০২৪-২৫ অর্থ বছরে কমে দাঁড়িয়েছে ৪ লাখ ৯৮ হাজার ৪৮০ রুপিতে। অর্থাৎ হাতে সিনেমার কাজ না থাকায়, কমেছে ব্যাংক ব্যালেন্স, অন্তত খাতা-কলমে তেমনটাই দেখা যাচ্ছে।

অভিনেত্রী সায়ন্তিকা জানিয়েছেন, বর্তমানে তার হাতে আছে মাত্র ৩০ হাজার রুপি। সায়ন্তিকার হলফনামা অনুসারে, তার নামে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকলেও, সেভাবে অর্থ জমা নেই। কয়েকটি ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স শূন্য। একটি অ্যাকাউন্টে সবচেয়ে বেশি জমা আছে, তার পরিমাণ হলো- ৯ লাখ ১৫ হাজার ৭১৭ রুপি। 

সায়ন্তিকার বেশ বিলাসবহুল গাড়িতে চড়েন। এ অভিনেত্রীর মার্সিডিজ বেঞ্জ গাড়ি রয়েছে, যার মূল্য প্রায় ৩১ লাখ ৪৭ হাজার ৫২৫ রুপি। তবে নায়িকার কাছে খুব বেশি সোনা নেই। তার কাছে মাত্র ৩.৫২ গ্রাম সোনার গহনা রয়েছে। যার বাজারমূল্য ৪৮ হাজার রুপির মতো। সব মিলিয়ে সায়ন্তিকার অস্থাবর সম্পত্তির মোট মূল্য ৪১ লাখ ৮৭ হাজার ৪৩১ রুপি।

তবে সায়ন্তিকা যে গাড়িটিতে চড়েন, তা ঋণ নিয়ে কেনা। গাড়ির জন্য প্রায় ২৬ লাখ ৬৮ হাজার ৯১১ রুপি ঋণ নিয়েছেন। তাছাড়াও তার পার্সোনাল লোন রয়েছে ২৫ লাখ রুপি। অর্থাৎ অভিনেত্রীর ঘাড়ে ঋণের বোঝা এখন প্রায় ৫২ লাখ রুপি। সায়ন্তিকার নিজের নামেও কোনো বাড়ি নেই, নেই কোনো জমি। এমনকী, হলফনামা অনুসারে সায়ন্তিকার নাম পৈত্রিক সম্পত্তিও নেই। 

বলে রাখা যায়, বাংলাদেশের শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেও অভিনয় করেছেন সায়ন্তিকা। যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা ‘নাকাব’-এ একসঙ্গে দেখা গেছে তাদের। এছাড়া ২০২৩ সালেজায়েদ খানের বিপরীতে ‘ছায়াবাজ’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। 


   আরও সংবাদ