ঢাকা, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ইরানি সেনাদের সঙ্গে সংঘর্ষে জড়ান মার্কিন সেনারা

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ৫ এপ্রিল, ২০২৬ ১৫:৩৫ অপরাহ্ন | দেখা হয়েছে ২১ বার


 ইরানি সেনাদের সঙ্গে সংঘর্ষে জড়ান মার্কিন সেনারা

ইরানের সামরিক বাহিনীর গুলিতে ভূপাতিত মার্কিন এফ-১৫ যুদ্ধবিমানের দ্বিতীয় বৈমানিককে উদ্ধারে চালানো তল্লাশি অভিযান চলাকালে স্থানীয় সেনাদের সঙ্গে মার্কিন বাহিনীর সংঘর্ষ হয়েছে।

এ তথ্য জানতে পেরেছে বিবিসি।

তবে ওই বৈমানিককে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে রোববার (৫ এপ্রিল) জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি গোলাগুলিতে নন, বরং বিমান ভূপাতিত হওয়ার সময় আহত হন বলে জানিয়েছে বিবিসি

তল্লাশি অভিযানে ডজনেরও বেশি যুদ্ধবিমান অংশ নিয়েছিল বলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

তবে অভিযানে মার্কিন সেনাদের কেউ হতাহত হননি বলে দাবি করেছেন ট্রাম্প।

এদিকে ইরান বলছে, মার্কিন বৈমানিকের সন্ধান পেতে তল্লাশি চালানোর সময় একটি মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে।

এছাড়া গত শুক্রবারের ভিডিও ফুটেজে দেখা গেছে, কয়েকজন ব্যক্তি যুক্তরাষ্ট্রের ‘ব্ল্যাক হক’ হেলিকপ্টার লক্ষ্য করে গুলি চালাচ্ছে।


   আরও সংবাদ