ঢাকা, বুধবার, ২৫ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৪ মার্চ, ২০২৬ ১২:২৭ অপরাহ্ন | দেখা হয়েছে ২৯ বার


সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার

 সিনিয়র করেসপন্ডেন্ট

প্রকাশ: ২৪ মার্চ, ২০২৬ ০৯:১৬

 

 

এক-এগারোর আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার

মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত

 

এক-এগারোর সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা ও ফেনী-৩ আসনের (সোনাগাজী-দাগনভূঞা) সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম মঙ্গলবার (২৪ মার্চ) সকালে বাংলানিউজকে বলেন, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে সোমবার (২৩ মার্চ) মধ্যরাতে ঢাকার বারিধারা ডিওএইচএস এলাকার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।তিনি আরও বলেন, দুদকসহ ফেনীতে তার বিরুদ্ধে মোট পাঁচটি মামলা রয়েছে। বর্তমানে তিনি গোয়েন্দা পুলিশ হেফাজতে আছেন।

 

 

 

এদিকে মঙ্গলবার (২৪ মার্চ) সকালে মাসুদ উদ্দিন চৌধুরী আটকে সোনাগাজী বাজারে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেন।

মাসুদ চৌধুরী আটকের খবরে ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, বিগত ফ্যাসিস্ট সরকারের অন্যতম সদস্য ছিলেন তিনি। তার নেতৃত্বে বিগত আওয়ামী লীগ সরকারের হাতে নির্যাতিত হয়েছিলেন আমাদের দলের চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন (সোনাগাজী-দাগনভূঞা) থেকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম নিয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী।

 

 

তার পাঁচদিনের মাথায় তিনি জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন ফরম কিনেছেন। এর পরদিনই জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য হয়েছেন এক-এগারোর সময় আলোচিত সাবেক এই সেনা কর্মকর্তা।

মাসুদ উদ্দিন চৌধুরী ২০০৭ সালে সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসির দায়িত্বে ছিলেন।

 

তিনি এক-এগারোর পট পরিবর্তনে অন্যতম প্রধান ভূমিকায় ছিলেন।

 

 

তখন তিনি গুরুতর অপরাধ দমন-সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক হন এবং পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হন। এ কমিটির অধীনেই দুর্নীতিবিরোধী অভিযান পরিচালিত হয়। ২০০৮ সালে মাসুদ উদ্দিন অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার নিযুক্ত হন।

এরপর আওয়ামী লীগ সরকার তিন দফায় তার চাকরির মেয়াদ বাড়ায়। অবসরগ্রহণের পর তিনি ঢাকায় ট্রাভেল এজেন্সি ও রেস্তোঁরাসহ একাধিক ব্যবসায় যুক্ত হন।

 

 

তার বিরুদ্ধে অবৈধভাবে মালেশিয়ায় জনশক্তি রপ্তানির সিন্ডিকেট, দুর্নীতি দমন কমিশনসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।


   আরও সংবাদ