ঢাকা, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

পিএসএলে নাহিদ-ইমন, রিশাদ

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ১২ ফেব্রুয়ারী, ২০২৬ ১৭:০৩ অপরাহ্ন | দেখা হয়েছে ২২ বার


পিএসএলে নাহিদ-ইমন, রিশাদ

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের নিলামে নাটকীয়তার কমতি ছিল না বাংলাদেশি ক্রিকেটারদের ঘিরেও। প্রথম দফায় দল না পেলেও দ্বিতীয় ডাকে ঠিকই ঠিকানা জুটেছে নাহিদ রানা ও পারভেজ হোসেন ইমনের।

 

গত আসরেও পেশোয়ার জালমির হয়ে খেলা নাহিদ রানাকে এবারও দলে ভিড়িয়েছে একই ফ্র্যাঞ্চাইজি। শুরুতে অবিক্রীত থাকলেও দ্বিতীয় রাউন্ডে তাকে দলে নেয় জালমি।

 

নিয়ম অনুযায়ী প্রথম দফায় দল না পাওয়ায় তার ভিত্তিমূল্য কমে দাঁড়ায় ৬০ লাখ পাকিস্তানি রুপি। সেই মূল্যেই তাকে দলে নেয় পেশোয়ার।

 

একই চিত্র পারভেজ হোসেন ইমনের ক্ষেত্রেও। দারুণ ফর্মে থাকা এই তরুণ ওপেনার প্রথম রাউন্ডে কোনো দল না পেলেও দ্বিতীয় দফায় তাকে কিনে নেয় লাহোর কালান্দার্স।

লাহোরের স্কোয়াডে আছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানও। ফলে একই দলে দুই বাংলাদেশিকে দেখা যাবে এবারের আসরে।

 

এর আগে নিলামের শুরুর দিকেই বড় অঙ্কে দল পেয়েছেন লেগস্পিনার রিশাদ হোসেন। নতুন ফ্র্যাঞ্চাইজি রাওয়ালপিন্ডি তাকে দলে টেনে নেয় ৩ কোটি পাকিস্তানি রুপিতে, যা এবারের নিলামে বাংলাদেশিদের মধ্যে অন্যতম বড় চুক্তি।

 

 

 

উল্লেখ্য, পিএসএলের চলতি আসরের জন্য মোট ৫০ জন বাংলাদেশি ক্রিকেটার নাম নিবন্ধন করেছিলেন। নিলামের সময় ঘোষিত ভিত্তিমূল্যের তালিকায় ছিলেন অভিজ্ঞ ও তরুণ দুই প্রজন্মের খেলোয়াড়ই। শেষ পর্যন্ত কয়েকজন সুযোগ পেলেও বাকিদের অপেক্ষা করতে হচ্ছে পরবর্তী মৌসুমের জন্য।


   আরও সংবাদ