খেলাধূলা সংবাদ
অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়
২৩ বছর আগে যে ডারউইনে অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও ১৩২ রানে বিধ্বস্ত হয়েছিল বাংলাদেশ, সেই মাঠেই এবার লেখা হলো একেবারে উল্টো গল্প। টেস্ট শুরুর আগে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে প্যাট কামিন্সের কাছে প্রশ্ন ছিল বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা আদৌ কত দিন গড়াবে? চার দিন পর সেই প্রশ্নের জবাব দিয়েছে বাংলাদেশই। ৯ উইকেটের দাপুটে জয়ে সেই ডারউইনেই এবার অস্ট্রেলিয়াকে
২৮৪ রানে থামলো অস্ট্রেলিয়া, বাংলাদেশের লক্ষ্য ৫৭
অবশেষে ক্যামেরন গ্রিনের প্রতিরোধ ভাঙলেন হাসান মাহমুদ। ১০৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে ফিরেছেন অস্ট্রেলিয়ার এই মিডল অর্ডার ব্যাটার। গ্রিনের বিদায়ের পর অস্ট্রেলিয়ার ইনিংস দ্রুতই শেষ হয়ে যায়। গ্রিনের দারুন সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ২৮৪ রান করে। তাতে করে ডারউইন টেস্ট জিততে বাংলাদেশের সামনে এখন লক্ষ্য মাত্র ৫৭ রান। লাঞ্চের
টটেনহ্যাম ছেড়ে ইন্টারে স্পেন্স
ইংল্যান্ড থেকে এবার ইতালিতে পাড়ি জমালেন জেড স্পেন্স। টটেনহ্যাম হটস্পারের সঙ্গে চার বছরের সম্পর্ক ছিন্ন করে পাঁচ বছরের চুক্তিতে ইন্টার মিলানে যোগ দিয়েছেন ২৬ বছর বয়সী এই উইংব্যাক। ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, স্পেন্সকে পেতে প্রায় ৩ কোটি পাউন্ড খরচ হয়েছে ইন্টারের। টটেনহ্যামে চার বছরের অধ্যায় শেষ করে এবার ইতালিয়ান ফুটবলে ফিরছেন
গ্রিন-স্টার্কের ব্যাটে অবশেষে লিড অস্ট্রেলিয়ার
ডারউইন টেস্টে এতক্ষণ বাংলাদেশের বোলিংয়ের সামনে কোণঠাসা অস্ট্রেলিয়াকে কিছুটা স্বস্তি দিলেন ক্যামেরন গ্রিন ও মিচেল স্টার্ক। সপ্তম উইকেট পতনের পর জুটি গড়ে বাংলাদেশের দেওয়া ২২৮ রানের লিড পেরিয়ে গেছে অস্ট্রেলিয়া। ৮০ ওভার শেষ হওয়ার পর দ্বিতীয় নতুন বল নেয় বাংলাদেশ। তখন অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ৭ উইকেটে ২২৮ রান। অর্থাৎ বাংলাদেশের প্রথম
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ
ডারউইনে তিন দিন ধরে অস্ট্রেলিয়ার ওপর ছড়ি ঘুরিয়েছে বাংলাদেশ। হাসান মাহমুদের আগুনে বোলিংয়ে প্রথম ইনিংসে ১৯৮ রানে অস্ট্রেলিয়াকে গুটিয়ে দেওয়ার পর তানজিদ হাসান তামিমের ঐতিহাসিক সেঞ্চুরিতে ম্যাচের লাগাম হাতে নেয় বাংলাদেশ। তৃতীয় দিনে মেহেদী হাসান মিরাজের ৬৫ রানে ভর করে লিড বাড়ে ২২৮ রানে। এরপর বল হাতেও দাপট ধরে রেখে অস্ট্রেলিয়ার টপ অর্ডারকে
টটেনহ্যাম ছাড়লেন রোমেরো
টটেনহ্যামের সঙ্গে ক্রিস্তিয়ান রোমেরোর পাঁচ বছরের পথচলার শেষ হলো। আতলেতিকো মাদ্রিদে যাওয়ার জোর গুঞ্জনের মধ্যেই শুক্রবার ক্লাবটিকে বিদায় জানিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই ডিফেন্ডার। ২০২১ সালে আতালান্তা থেকে টটেনহ্যামে যোগ দেন রোমেরো। শুরুতে ধারে এলেও পরের বছর স্থায়ীভাবে তাঁকে দলে নেয় ইংলিশ ক্লাবটি। এরপর ধীরে ধীরে দলের গুরুত্বপূর্ণ
বাংলাদেশের লিড ২২৮
তৃতীয় দিনের সকালের সেশনে হাসান মাহমুদ ও তাইজুল ইসলাম ফিরে গেলেন। তারপরও অনড় অবস্থানে মেহেদী হাসান মিরাজ। এবার তাসকিন আহমেদের সঙ্গে পেলেন দারুণ সঙ্গ। তার সঙ্গে প্রায় পঞ্চাশ ছোঁয়া জুটি গড়েছিলেন। লাঞ্চের পর প্রথম ওভারেই আউট হন মিরাজ। শেষ জুটিতে ৮ রান যোগ করে বাংলাদেশকে ২২৮ রানে লিড এনে দেন তাসকিন ও ইবাদত হোসেন। অস্ট্রেলিয়ার ১৯৮ রানের জবাবে
অস্ট্রেলিয়ার মাটিতে স্বপ্নের শুরু
২৩ বছর আগে যে ডারউইনে ইনিংস ও ১৩২ রানের ব্যবধানে হেরেছিল বাংলাদেশ, সেই ডারউইনেই এবার ইতিহাস লিখল টাইগাররা। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো কোনো টেস্টে প্রথম ইনিংসে লিড নিয়েছে বাংলাদেশ। পুরনো দুঃস্বপ্নের সেই মাঠেই যেন নতুন স্বপ্নের সূচনা হলো। মারারা ক্রিকেট গ্রাউন্ডে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে দেওয়ার পর ব্যাট হাতে
বাবার মৃত্যুশোক সামলে মেসির ফেরার ম্যাচ, হেরে বিদায় মায়ামির
লিওনেল মেসির বাবার স্মৃতির প্রতি সম্মান জানানোর রাতে লিগস কাপ থেকে বিদায় নিয়েছে ইন্টার মায়ামি। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমেও মেক্সিকান ক্লাব লিওনের বিপক্ষে ৩-২ ব্যবধানের হার এড়াতে পারেননি আর্জেন্টাইন মহাতারকা। বাবার শেষকৃত্য সম্পন্ন করে মঙ্গলবার রাতে আর্জেন্টিনা থেকে মায়ামিতে ফেরেন অধিনায়ক লিওনেল মেসি। বুধবারের ম্যাচে
অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যারিয়ার সেরা বোলিং হাসানের
অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৩ বছর পর তাদের মাটিতে টেস্ট খেলতে নেমে শুরুটা দুর্দান্ত করেছে বাংলাদেশ। আর সেই শুরুর নায়ক হাসান মাহমুদ। ডারউইনের মারারা স্টেডিয়ামে প্রথম টেস্টের প্রথম দিনে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপকে গুঁড়িয়ে দিয়েছেন এই পেসার। ৫৫ রানে ৬ উইকেট শিকার করেছেন হাসান। এর আগে ৫ উইকেট থাকলেও এবারই প্রথম ৬ উইকেট শিকার করলেন ডানহাতি এই
নেদারল্যান্ডসের প্রধান কোচ হলেন জাভি
স্প্যানিশ কিংবদন্তি জাভি হার্নান্দেজকে নেদারল্যান্ডস জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ডাচ ফুটবল ফেডারেশন জানিয়েছে, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দলটির দায়িত্ব পালন করবেন ৪৬ বছর বয়সী এই স্প্যানিশ কোচ। জাভি রোনাল্ড কোম্যানের স্থলাভিষিক্ত হচ্ছেন। জাতীয় দলের কোচ হিসেবে এবারই প্রথম দায়িত্ব নিচ্ছেন তিনি। বার্সেলোনায়
ভিলাকে হারিয়ে মৌসুমের প্রথম ট্রফি পিএসজির
ইউরোপসেরা হওয়ার পর মৌসুমের শুরুটাও ট্রফি দিয়ে রাঙাল প্যারিস সেন্ট জার্মেই। বুধবার অস্ট্রিয়ার সালজবুর্গের রেড বুল অ্যারেনায় অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার উয়েফা সুপার কাপ জিতেছে লুইস এনরিকের দল। পিএসজির হয়ে গোল দুটি করেন খাভিচা কাভারাৎসখেলিয়া ও দেজিরে দুয়ে। ভিলার একমাত্র গোলটি করেন অভিষিক্ত ব্রায়ান মাদজো। শুরু থেকেই
