রাজনীতি সংবাদ
বিরোধীদলীয় নেতা ডা. শফিক
ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়া বিরোধীদলীয় উপনেতা হিসেবে ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং বিরোধীদলীয় হুইপ হিসেবে নাহিদ ইসলামকে নির্বাচিত করা হয়েছে। আজ (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি) বিকেলে ১১ দলীয় জোটের সভা শেষে এ তথ্য জানান জামায়াত আমির। ডা. শফিকুর
শপথ নেবে না ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা
সংসদে সংখ্যাগরিষ্ঠ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় জাতীয় নাগরিক পার্টিসহ ১১ দলীয় জোট থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার পর আসিফ মাহমুদ তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে
সরকারকে সার্বিক সহযোগিতার আশ্বাস ইসলামী আন্দোলনের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ বিজয় ও সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় আগামীর নবগঠিত সরকারকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর রমনার ৫৫/১ সিদ্ধেশ্বরী রোডে ইসলামী আন্দোলনের আমির মুফতি রেজাউল করীমের বাসভবনে গিয়ে তার সঙ্গে বিএনপি
ঢাকার ৫৭ আসনে জয়, ১৩ আসনে কেন হার বিএনপির
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় পেয়ে সরকার গঠনের ম্যান্ডেট পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বেসরকারিভাবে নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত ২৯৭টি আসনের ফলাফলে দলটি জয়ী হয়েছে ২০৯টিতে। ঢাকা বিভাগের ৭০টি আসনের মধ্যে বিএনপি ও বিএনপি-সমর্থিত প্রার্থীরা জয় পেয়েছেন ৫৭টি আসনে। বিভাগের ১৩টি আসনে দলটির মনোনীত প্রার্থীরা
জাতীয় সরকারে যাবে না জামায়াত, রাখবে শক্ত বিরোধী দলের ভূমিকা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর রাজনৈতিক শিষ্টাচারের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনের ফলাফল পরবর্তী সৌজন্য সাক্ষাতে তিনি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাসভবনে যান। সাক্ষাৎ শেষে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা কোনো জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে
নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান
নির্বাচন-পরবর্তী রাজনৈতিক সৌহার্দ্য ও ইতিবাচক রাজনীতির বার্তা দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তার বাসায় এসেছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টা ২৭ মিনিটের দিকে রাজধানীর সার্কিট হাউজ রোডে নাহিদ ইসলামের বাসায় পৌঁছান তিনি। সেখানে
যেসব কারণে বিএনপির ভূমিধস বিজয়
ঢাকা: দীর্ঘ ১৭ বছর পর ১২ ফেব্রুয়ারি এক অভাবনীয় ভোট উৎসবে মেতে উঠেছিল গোটা বাংলাদেশ। রাজপথে প্রচার-প্রচারণা, নির্বাচনী আমেজ আর রাজনৈতিক দলগুলোর মধ্যে কথার লড়াইয়ের তীব্র উত্তেজনা থাকলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় ধরনের কোনো বিশৃঙ্খলা ঘটেনি। অতীতের সংঘাতপূর্ণ ও প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে এসে এক ধরনের রাজনৈতিক সহঅবস্থানের চিত্র
‘ভবিষ্যৎ প্রধানমন্ত্রী’ হিসেবে অগ্রিম অভিনন্দন
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের ‘ভবিষ্যৎ প্রধানমন্ত্রী’ হিসেবে অগ্রিম অভিনন্দন জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় তারেক রহমানের আগমনের পর এক বিবৃতিতে তিনি এ অভিনন্দন জানান। ইতিবাচক রাজনীতির বার্তা দিতে সন্ধ্যায় জামায়াত আমিরের বাসায়
শূন্যস্থান পূরণ নাকি জামায়াতের উত্থান
বাংলাদেশের সংসদীয় রাজনীতির ইতিহাসে এক নতুন সমীকরণ তৈরি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের ৬৮টি আসন পেয়ে দেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে দলটি। রাজনৈতিক বিশ্লেষকদের ভাষায়, এটি কেবল একটি দলের জয় নয়; বরং বাংলাদেশের দীর্ঘস্থায়ী দ্বিদলীয় রাজনৈতিক মেরুকরণে এক বড় ধস। ১৮
ক্রিমিনাল গ্যাং নিয়ন্ত্রণ করতে না পারলে তারেক রহমানের ভবিষ্যৎ ভয়াবহ
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, আমরা চাই বাংলাদেশটা বদলে যাক। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে আহ্বান করছি, যে ৩১ দফার ওপর ভিত্তি করে আপনি বাংলাদেশ বদলানোর কথা বলেছেন, আমরা তা কাগজে-কলমে নয়, অ্যাকশনে দেখতে চাই। আপনার দলের গুন্ডা, মাস্তান, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের কীভাবে
বাম জোটের কোনো প্রার্থীরই টেকেনি জামানত
ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো আসনেই মুখ রক্ষা করতে পারেননি বামপন্থি দলগুলোর জোট গণতান্ত্রিক যুক্তফ্রন্টের প্রার্থীরা। এই জোটের কোনো প্রার্থীরই জামানত টিকেনি। অর্থাৎ আসনে গৃহীত মোট ভোটের আট ভাগের এক ভাগও তারা পাননি। গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ২১২ আসনে জয়ী হয়ে সরকার গঠনের পথে। ৬৮ আসনে
সন্ত্রাসমুক্ত করার অঙ্গীকার নাহিদ ইসলামের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মাফিয়া গোষ্ঠীর হুমকি, ষড়যন্ত্র, অর্থ ও পেশিশক্তির চ্যালেঞ্জ উপেক্ষা করেই ঢাকা-১১ এর জনগণ আমাকে বিজয়ী করেছেন। তিনি এই জয়কে জনগণের সাহস, নিষ্ঠা ও ঐক্যের বিজয় হিসেবে উল্লেখ করেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এনসিপি আহ্বায়ক ঢাকা-১১ এর বাসিন্দাদের প্রতি কৃতজ্ঞতা
