জাতীয় সংবাদ
দেশে তেলের কোনো সংকট নেই
দেশে তেলের কোনো সংকট নেই। সরবরাহ অব্যাহত আছে। তবে ঈদের কারণে গত দুই দিন সরবরাহ বন্ধ থাকায় কিছুটা চাপ তৈরি হয়েছে বলেছেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সোমবার (২৩ মার্চ) দুপুরে নিজ বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন। এ সময় মন্ত্রী গ্রাহকদের প্যানিক না হওয়ার আহ্বান জানান। তিনি বলেন,
ঢাকামুখী মানুষের চাপ বাড়ছে
পরিবার-পরিজনের সঙ্গে পবিত্র ঈদের আনন্দ উদযাপন শেষে তৃতীয় দিন থেকেই রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী। কর্মব্যস্ত জীবনে ফেরার তাগিদে গ্রামের বাড়ি থেকে ধীরে ধীরে ঢাকামুখী হচ্ছেন মানুষ। সোমবার (২৩ মার্চ) সকাল থেকেই রাজধানীর গাবতলী বাস টার্মিনালে এমন চিত্র দেখা গেছে। বাস, ট্রেন ও লঞ্চে যাত্রীদের চাপ বাড়তে শুরু করেছে। তবে এখন
ঈদের ছুটিতে তেল সংকট
ঈদের ছুটিতে তেল সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানীর অধিকাংশ ফিলিং স্টেশন অনেকটাই অচল হয়ে পড়েছে। মজুত তেল শেষ হয়ে যাওয়ায় অনেক পাম্প বন্ধ রয়েছে, আর খোলা পাম্পগুলোর সামনে দেখা গেছে যানবাহনের দীর্ঘ লাইন। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেককে ফিরতে হয়েছে খালি হাতে। সোমবার (২৩ মার্চ) রাজধানীর মিরপুর, বিজয় সরণি ও শাহবাগ এলাকার বিভিন্ন ফিলিং স্টেশন
সামনে কঠিন সময়
ঠাকুরগাঁও: এলজিআরডি মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের সামনে খুব ভালো সময় না, কঠিন সময়৷ যুদ্ধটা আমাদের খুব ক্ষতি করছে। সামনে তেলের দাম বেড়ে যাবে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে৷ সেগুলো সয়ে নিয়ে আমাদের আগাতে হবে। সোমবার (২৩ মার্চ) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের নেহা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন
লন্ডন গেলেন জুবাইদা রহমান
পরিবারের সদস্যদের সঙ্গে ঈদুল ফিতর উদযাপন শেষে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। রোববার (২২ মার্চ) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০১ নম্বর ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি রওনা হন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ
নেপথ্য কারণ খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর
কুমিল্লায় রেল ক্রসিংয়ে বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষসহ দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এসব দুর্ঘটনার নেপথ্য কারণ অবিলম্বে খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন তিনি। রোববার (২২ মার্চ) প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী স্বাক্ষরিত এক বিবৃতিতে
অর্থ হাতিয়ে নেওয়া, গ্রেপ্তার আরিফ
প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে ভুয়া গেজেট তৈরি ও প্রতারণার অভিযোগে আরিফ মাঈনুদ্দিন (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২১ মার্চ) রাত দেড়টার দিকে কক্সবাজার জেলার চকরিয়া থানা এলাকা থেকে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি), কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ও কক্সবাজার
সরকার উন্নত বাংলাদেশ গড়তে কাজ শুরু করেছে
বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর স্বল্প সময় পার হলেও একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ শুরু করেছে বলেছেন খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। এই লক্ষ্য বাস্তবায়নে তিনি দেশবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন বলে জানান তিনি। শনিবার (২১ মার্চ) কুমিল্লার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের
এবারের ঈদ আনন্দ একটু ভিন্ন
চট্টগ্রাম: অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পরিবর্তিত গণতান্ত্রিক পরিবেশে এবারের ঈদের আনন্দ একটু ভিন্ন। এখন সবাই স্বাধীনভাবে কথা বলতে পারছে, রাজনৈতিকভাবে গণতান্ত্রিক অধিকার ভোগ করছে। এভাবে ঈদের ভ্রাতৃত্ব, ভালোবাসা অবিরতভাবে চলতে থাকবে। শনিবার (২১ মার্চ) সকালে নগরের ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডে বাড়ির পাশের
উৎসবমুখর পরিবেশে সারাদেশে উদযাপিত হচ্ছে ঈদ
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর আজ শনিবার (২১ মার্চ) সারাদেশে উদযাপিত হচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে উৎসবের আনন্দে ভাসছে রাজধানীসহ পুরো দেশ। ঈদকে ঘিরে ঘরে ঘরে ছিল শেষ মুহূর্তের প্রস্তুতি। সেমাই, চিনি, পোলাওয়ের চাল আর নতুন পোশাকের সুবাসে মুখর ছিল চারপাশ। শুক্রবার (২০ মার্চ)
দেশ-বিদেশের মুসলমানদের রাষ্ট্রপতির শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশে ও প্রবাসে বসবাসকারী সকল বাংলাদেশি এবং সারা বিশ্বের মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতর উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান। বাণীতে রাষ্ট্রপতি বলেন, “ঈদের অনাবিল আনন্দে সবার জীবন ভরে উঠুক। সৌহার্দ্য ও সম্প্রীতি
এলো খুশির ঈদ
ঢাকা: ত্রিশ দিনের সিয়াম সাধনার মধ্য দিয়ে শেষ হলো পবিত্র রমজান মাস। হিংসা-বিদ্বেষ, হানাহানি-সংঘাত ভুলে সাম্য-সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠার বার্তা নিয়ে বছর ঘুরে আবার এলো খুশির ঈদ। তাই তো সবার মনে আজ বাজছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সেই অমর গীতি—‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ/ তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানী তাগিদ।’ আগামীকাল
