ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

এশিয়ান গেমসে সোনা জিতলেই ইতিহাস

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:১৩ অপরাহ্ন | দেখা হয়েছে ৪৩ বার


এশিয়ান গেমসে সোনা জিতলেই ইতিহাস

এশিয়ান গেমসে ক্রিকেটে এবার নতুন ইতিহাস গড়ার হাতছানি বাংলাদেশের সামনে। ২০১০ সালের আসরে সোনা জেতা বাংলাদেশ এবারও সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে চায়।

তবে শিরোপা ধরে রাখার পথে লিটন দাসের নেতৃত্বাধীন দলকে পেরোতে হতে পারে পাকিস্তান ও ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষকে।

 

আগামী ২৪ সেপ্টেম্বর শুরু হবে এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটের গ্রুপ পর্ব।

বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে। গ্রুপ পর্ব শেষে ছয় দলের মধ্যে দুটি দল বাদ পড়বে।

বাংলাদেশের প্রথম ম্যাচ ২৮ সেপ্টেম্বর, গ্রুপ বি-এর চ্যাম্পিয়নের বিপক্ষে।

 

কোয়ার্টার ফাইনালে জিতলে সেমিফাইনালে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ পাকিস্তান।

সেই ম্যাচেও জয় পেলে ফাইনালে ভারতের মুখোমুখি হওয়ার সুযোগ তৈরি হবে। অর্থাৎ শিরোপা ধরে রাখার পথে বাংলাদেশের সামনে শুরু থেকেই থাকছে কঠিন সব পরীক্ষা।

 

এশিয়ান গেমসে ক্রিকেটে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা এখন পর্যন্ত একটি করে সোনার পদক জিতেছে। এবার ভারতকে হারিয়ে শিরোপা জিততে পারলে এককভাবে এশিয়ান গেমসে ক্রিকেটে সর্বোচ্চ সোনাজয়ী হওয়ার রেকর্ড গড়বে বাংলাদেশ।

তবে কাজটি সহজ হবে না। এবার শক্তিশালী দল পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। পুরুষ ও নারী উভয় বিভাগেই গেমসের বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ফলে এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের সামনে লড়াইটা কঠিনই হওয়ার কথা।


   আরও সংবাদ