ঢাকা, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

দীপু মনির প্যারোলে মুক্তির পর স্বামীর জানাজার সিদ্ধান্ত

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৯ অগাস্ট, ২০২৬ ১০:০০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৯ বার


দীপু মনির প্যারোলে মুক্তির পর স্বামীর জানাজার সিদ্ধান্ত

মুন্সীগঞ্জ কারাগারে থাকা সাবেক শিক্ষামন্ত্রী ও সংসদ সদস্য এবং আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. দীপু মনির প্যারোলে মুক্তির পর স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 

আর প্যারোলে মুক্তির আবেদন দিয়ে আইনজীবী ও স্বজনরা এখন মুন্সীগঞ্জে রয়েছেন।


 
বুধবার (১৯ আগস্ট) সকালে এ তথ্য জানিয়েছেন দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম।
 
এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ।

(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

 

 

মঙ্গলবার রাতে ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড) তার মৃত্যু হয় বলে জানিয়েছে দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু।

তিনি বলেন, রাত ১০টা ২৭ মিনিটে তিনি মারা যান। 
 
কোথায় কখন দাফন ও জানাজা হবে, তা বুধবার (১৯ আগস্ট) দুপুরের পর সিদ্ধান্ত হবে বলেও জানান টিপু।


 
জানা যায়, ২০১৯ সালে স্ট্রোক হয় তৌফিক নেওয়াজের। গত ২৭ মে হুইলচেয়ারে করে কারাবন্দি স্ত্রীর সঙ্গে দেখা করাতে তাকে আদালতে নিয়ে গিয়েছিলেন স্বজনরা।
 
পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন তৌফিক নাওয়াজ। 

 


   আরও সংবাদ