ঢাকা, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ভোটারদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীদের মতবিনিময়

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৬ অগাস্ট, ২০২৬ ০৮:৪৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১২ বার


ভোটারদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীদের মতবিনিময়

ইসমাইল হোসেন,পোরশা
নওগাঁর পোরশা উপজেলার আসন্ন ৪ নং গাংগুরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৪ নং ওয়ার্ডের মিছিরা ও কাদিপুর গ্রামের ভোটারদের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রাত আটটায় মিছিরা গ্রামের বটতলায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় স্থানীয় ভোটাররা এলাকার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। বিশেষ করে দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গঠন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থীদের কাছে সুস্পষ্ট প্রতিশ্রুতি দাবি করেন তারা।

সভায় চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম, এস এম মুমিনুল হক ও ফেরদৌস আহমেদ স্থানীয় জনগণের বক্তব্য শোনেন এবং নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, দুর্নীতি ও মাদক প্রতিরোধ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করার বিষয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় স্থানীয় ভোটাররা বলেন, আগামী নির্বাচনে তারা এমন একজন চেয়ারম্যান নির্বাচিত করতে চান, যিনি দল-মত নির্বিশেষে সবার পাশে থাকবেন এবং ইউনিয়নের উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবেন।

এ সময় আব্দুস সালামের সভাপতিত্বে বড় গুন দল দাখিল মাদ্রাসার শিক্ষক তৈবুর রহমান, চাচাই বাড়ির মোঃ মাহবুবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ভোটার ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
০১৭৩৩১৮৩৫৩৮
 


   আরও সংবাদ