ঢাকা, রবিবার, ২৬ জুলাই ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আমরাই ভবিষ্যৎ যোদ্ধা

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৬ জুলাই, ২০২৬ ০৯:৩১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১১ বার


আমরাই ভবিষ্যৎ যোদ্ধা

আমরাই ভবিষ্যৎ যোদ্ধা 
লায়ন মোঃ গনি মিয়া বাবুল
 
আমরা শিশু আমরা কিশোর স্কুলেতে যাব
লেখাপড়া শিখে মোরা অনেক বড় হব।
সত্য পথে চলব মোরা রাখব সবার মান
ভালোবাসায় গড়ব মোরা সুখেরই সোপান।
 
ফুলের মতো ফুটব মোরা ছড়াব মিষ্টি হাসি
জ্ঞান-আলোর প্রদীপ জ্বেলে কাটাব আঁধার রাশি।
গাছ লাগিয়ে সবুজ করব মাঠ জমি আর বন
দেশপ্রেমে ভরবে মোদের ছোট্ট কোমল মন।
 
শ্রমকে মোরা ভালোবাসি করি না কোন ভয়
মিলেমিশে চলাই মোদের আনন্দময় পরিচয়।
আমরা শিশু আগামীরই উজ্জ্বল সম্ভাবনা
সততা মানবতাই মোদের আসল ঠিকানা।
 
শিক্ষকদের আদেশ নিষেধ চলব সদা মেনে
মানুষ গড়ার কারিগরদের রাখব আপন জেনে।
মানবতার কল্যাণে থাকব অটল সদা সর্বদা
গর্বিত বাংলাদেশ গড়ার আমরাই ভবিষ্যৎ যোদ্ধা।
 
 
লেখক পরিচিতি: লায়ন মোঃ গনি মিয়া বাবুল
(শিক্ষক, কবি, কলাম লেখক, সমাজসেবক ও সংগঠক)
প্রতিষ্ঠাতা সভাপতি,  বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (কৃষি) কেন্দ্রীয় কমিটি
যুগ্মমহাসচিব, নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটি
ফোন: ০১৫৫২৬৩১১১৮, ০১৮৪২৬৩১১১৮
 
 
 


   আরও সংবাদ