ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ২৩ জুলাই, ২০২৬ ১৬:১৭ অপরাহ্ন | দেখা হয়েছে ৩০ বার


লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ

আগামী অ্যাশেজ সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে মে মাসে বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট আয়োজনের গুঞ্জন চলছিল। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ঘোষণায় লর্ডসে আবারও টেস্ট খেলার অপেক্ষার অবসান হলো বাংলাদেশের। সর্বশেষ ১৭ বছর আগে, ২০১০ সালে ঐতিহাসিক এই ভেন্যুতে টেস্ট খেলেছিল টাইগাররা।

 

আগামী বছর শুধু বাংলাদেশ পুরুষ দলই নয়, ইংল্যান্ড সফরে যাবে বাংলাদেশ নারী দলও। বৃহস্পতিবার ২০২৭ সালের আন্তর্জাতিক সূচি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছে ইসিবি।

 

সূচি অনুযায়ী, বাংলাদেশ পুরুষ দল ইংল্যান্ডের বিপক্ষে একটি মাত্র টেস্ট খেলবে। ঐতিহ্যবাহী লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে ২০২৭ সালের ২৮ মে।

 

অন্যদিকে বাংলাদেশ নারী দল একই বছরের সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরে যাবে। দ্বিপাক্ষিক এই সিরিজে তারা খেলবে সাদা বলের ছয়টি ম্যাচ। শুরুতে তিনটি টি-টোয়েন্টি, এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে।

আগামী বছরের ৮ সেপ্টেম্বর নর্থ্যাম্পটনে প্রথম টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। এরপর ১০ সেপ্টেম্বর টনটনে দ্বিতীয় এবং ১২ সেপ্টেম্বর উরচেস্টারে তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। পরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১৭ সেপ্টেম্বর হোভে প্রথম, ২১ সেপ্টেম্বর ক্যান্টারবুরিতে দ্বিতীয় এবং ২৪ সেপ্টেম্বর চেল্মসফোর্ডে তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।

ইসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড গুল্ড বলেন, ‘বাংলাদেশ পুরুষ দলকে লর্ডসে একমাত্র টেস্টের জন্য স্বাগত জানাতে আমরা রোমাঞ্চিত। ২০১০ সালের পর এই প্রথম নিজেদের মাটিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলব। একই সঙ্গে বাংলাদেশ নারী দলকেও একটি সাদা বলের সিরিজে আতিথ্য দিতে পেরে আমরা আনন্দিত।’

বাংলাদেশ পুরুষ দলের সূচি
২৮ মে-১ জুন: একমাত্র টেস্ট, লর্ডস, লন্ডন।

বাংলাদেশ নারী দলের সূচি
৮ সেপ্টেম্বর: প্রথম টি-টোয়েন্টি, নর্থ্যাম্পটন।
১০ সেপ্টেম্বর: দ্বিতীয় টি-টোয়েন্টি, টনটন।
১২ সেপ্টেম্বর: তৃতীয় টি-টোয়েন্টি, উরচেস্টার।
১৭ সেপ্টেম্বর: প্রথম ওয়ানডে, হোভ।
২১ সেপ্টেম্বর: দ্বিতীয় ওয়ানডে, ক্যান্টারবুরি।
২৪ সেপ্টেম্বর: তৃতীয় ওয়ানডে, চেল্মসফোর্ড।


   আরও সংবাদ