ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ফিফার বিশ্বকাপ একাদশে মেসি-হালান্ড-এমবাপ্পে, নেই ইয়ামাল

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ২৩ জুলাই, ২০২৬ ০৯:১৪ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩৫ বার


ফিফার বিশ্বকাপ একাদশে মেসি-হালান্ড-এমবাপ্পে, নেই ইয়ামাল

২০২৬ ফিফা বিশ্বকাপে স্পেনের শিরোপা জয়ের অন্যতম প্রধান কারিগর ছিল তাদের জমাট রক্ষণভাগ। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষকে মাত্র একবারই জালের দেখা পেতে দিয়েছিল লা রোহারা।

অথচ এমন অভেদ্য রক্ষণভাগের দুই মূল কাণ্ডারি পাউ কুবার্সি ও আইমেরিক লাপোর্ত জায়গা পাননি ফিফার 'টিম অব দ্য টুর্নামেন্ট'-এর সংক্ষিপ্ত তালিকায়।

 

ফিফার এমন বিস্ময়কর সিদ্ধান্তে ফুটবলপ্রেমীদের মাঝে শুরু হয়েছে তুমুল সমালোচনা।

উত্তর আমেরিকায় অনুষ্ঠিত সদ্য সমাপ্ত বিশ্বকাপে স্প্যানিশ রক্ষণের মূল ভরসা ছিলেন কুবার্সি ও লাপোর্ত।

 

শিরোপা জয়ের পথে কেবল কোয়ার্টার-ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে একবার গোল হজম করেছিল স্পেন।

এমনকি আসরজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ ফিফার 'বেস্ট ইয়াং প্লেয়ার'-এর পুরস্কারও জেতেন তরুণ সেনসেশন কুবার্সি। এত কিছুর পরও সেরা একাদশের সংক্ষিপ্ত তালিকায় এই দুজনের কেউই না থাকায় ফিফার নির্বাচন প্রক্রিয়া নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন।

এত শক্তিশালী রক্ষণ গড়ে তোলার পরও তারা কেন উপেক্ষিত হলেন, সেটিই এখন বড় রহস্য।

 

নিয়ম অনুযায়ী, প্রতি বিশ্বকাপের পর ফিফা তাদের ওয়েবসাইটে সমর্থকদের ভোটের মাধ্যমে 'টিম অব দ্য টুর্নামেন্ট' নির্বাচন করে থাকে। ৪-৩-৩, ৪-৪-২ কিংবা ৩-৪-৩ ফরমেশনে ভক্তরা নিজেদের পছন্দের একাদশ সাজানোর সুযোগ পান। এবারের সংক্ষিপ্ত তালিকায় স্পেনের রক্ষণভাগ থেকে প্রতিনিধিত্ব করছেন কেবল দুই ফুল-ব্যাক মার্ক কুকুরেয়া ও পেদ্রো পোরো।

বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ফুটবল ভক্তদের ভোটেই এখন নির্ধারিত হবে কাঙ্ক্ষিত এই সেরা একাদশ। ফিফার প্রকাশিত সংক্ষিপ্ত তালিকায় বিভিন্ন পজিশনে জায়গা পাওয়া খেলোয়াড়রা হলেন স্পেনের উনাই সিমোন (গোল্ডেন গ্লাভসজয়ী, গোলরক্ষ), আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ, কেপ ভার্দের ভোজিনহা, ইংল্যান্ডের জর্ডান পিকফোর্ড এবং কুরাসাওয়ের এলয় রুম।

রক্ষণভাগে কুকুরেয়া ও পোরোর সঙ্গে রয়েছেন আর্জেন্টিনার লিসান্দ্রো মার্টিনেজ ও ক্রিস্টিয়ান রোমেরো, পর্তুগালের নুনো মেন্ডেস, নেদারল্যান্ডসের ভার্জিল ফন ডাইক, ব্রাজিলের গ্যাব্রিয়েল মাগলায়েস এবং ফ্রান্সের দায়োত উপামেকানো।

মিডফিল্ড ও উইংয়ে জায়গা পেয়েছেন স্পেনের রদ্রি (গোল্ডেন বলজয়ী) ও লামিন ইয়ামাল, ইংল্যান্ডের জুড বেলিংহাম, ফ্রান্সের মাইকেল ওলিসে ও উসমান দেম্বেলে, ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র, আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ, ক্রোয়েশিয়ার লুকা মদরিচ এবং মরক্কোর ইসমাইল সাইবারি। আর আক্রমণভাগের জন্য মনোনীত হয়েছেন স্পেনের মিকেল ওইয়ারসাবাল, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে, মেক্সিকোর হুলিয়ান কিনিওনেস, নরওয়ের আর্লিং হালান্ড এবং আর্জেন্টিনার লিওনেল মেসি।


   আরও সংবাদ