ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

হেরোইনসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী আটক

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৩ জুলাই, ২০২৬ ০৯:০২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৫ বার


হেরোইনসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী আটক

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। জামালপুরে হেরোইনসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি ১)। গতকাল মঙ্গলবার (২১ জুলাই) রাতে মেলান্দহ উপজেলার আমবাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার (২২ জুলাই) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে জেলা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের শিংভাঙ্গা গ্রামের আনোয়ার হোসেন (২২) এবং স্ত্রী মোছাঃ শাপলা আক্তার (২১)।

 

পুলিশ জানান, গতকাল মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মেলান্দহ উপজেলার আমবাড়ীয়া এলাকায় আজিজ বেপারীর বাড়ির সামনে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই দম্পতি পালানোর চেষ্টা করলে তাদের আটক করে তল্লাশি করা হয়। এক পর্যায়ে আনোয়ার হোসেনের কাছ থেকে ২০ গ্রাম এবং শাপলা আক্তারের কাছ থেকে আরও ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।  যার আনুমানিক বাজার মূল্য ৪ লক্ষ টাকা।

 

পুলিশ আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে হেরোইন ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেলান্দহ থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

এ বিষয়ে জামালপুর পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন বলেন, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। মাদক কারবারি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।

 


   আরও সংবাদ